শিরোনাম

South east bank ad

বাগেরহাটের রামপালে উপশাখা চালু করল জনতা ব্যাংক

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

বাগেরহাটের রামপালে উপশাখা চালু করল জনতা ব্যাংক

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে বৃহস্পতিবার নতুন উপশাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উপশাখাটির উদ্বোধন ঘোষণা করেন। জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রমনাথ পুজারি, প্রকল্প পরিচালক (ইনচার্জ) অভিষেক কুমার এবং ডিপিডি মো. আলাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম (ইনচার্জ) আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগের আওতাধীন ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: