শিরোনাম

South east bank ad

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার থেকে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (১৮ মার্চ) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
২৮ মার্চ শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে বন্দরে আমাদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: