শিরোনাম

South east bank ad

করোনা আক্রান্ত রোগীদের মানবিক সহায়তায় খুলনা জেলা প্রশাসক

 প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

করোনা আক্রান্ত রোগীদের মানবিক সহায়তায় খুলনা জেলা প্রশাসক

করোনা আক্রান্ত রোগীদের মানবিক সহায়তা চিকিৎসা সহায়তা লজিস্টিক সাপোর্ট প্রদানের লক্ষ্যে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন কর্তৃক গৃহীত অনন্য উদ্ভাবনী উদ্যোগের আওতায় কোভিড ১৯ আক্রান্ত রোগীদের সার্বিক ব্যবস্হাপনা সংক্রান্ত "Home to home assistance to COVID 19 patients through digital system" কার্যক্রম চলমান রয়েছে।

কোভিড ১৯ আক্রান্ত রোগীদের সার্বিক তত্ত্বাবধান এবং প্রয়োজনে টেলিমেডিসিন অথবা সরাসরি মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগী স্হানান্তরের জন্য লজিস্টিক সাপোর্ট, তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগী মারা গেলে মৃতদেহের সৎকার ও দাফনের জন্য প্রয়োজনে লজিস্টিক সাপোর্টের ব্যবস্হা করাসহ তাদের সার্বিক তত্ত্বাবধান ও সম্পূর্ণ কার্যক্রম যথাযথ মনিটর করার উদ্দেশ্যে এই কার্যক্রম চলছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার পর্যন্ত ফোনে খোঁজ খবর নেয়া হয়েছে মোট ৩১২ জনের, মানবিক সহায়তা দেয়া হয়েছে ৫২ জনকে এবং চিকিৎসাসেবা ও অন্যান্য লজিস্টিক সহায়তা দেয়া হয়েছে ৯২ জন রোগীকে। মানবিক সহায়তার আওতায় দেয়া হয়েছে চাল- ডাল- তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

ঘরে বসে কোভিড ১৯ আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা পেতে নিম্নলিখিত মোবাইল নম্বরসমূহে শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে নাম, ঠিকানা ও সমস্যা সংক্রান্ত ক্ষুদে বার্তা প্রেরণ করে এবং নিম্নলিখিত ইমেইলে মেইল প্রেরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবেঃ
০১৭৯৪৭০১৫৫৫
০১৭৯৪৬১১৫৫৫
০১৭০৯৩১৯৭৬৯
০১৭৩০৩২৪৭৯৭
ইমেইলঃ [email protected]

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: