অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলো বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন
আজ বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪১০ জন অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আগামীকালকেও একই স্থানে আরো ২৫০ অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি , জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


