শিরোনাম

ভিন্ন খবর

স্বাস্থ্যখাতে বিশ্বব্যাংকের ৪ হাজার কোটি টাকা, চুক্তি সই

অপুষ্টি দূরীকরণ ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ৪ হাজার ১২০ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কার্যক্রমের অংশ হিসেবে দেশের জনস্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন হবে। বিশেষ করে নতুন মেয়াদে সিলেট ও চট্টগ্রাম বিভাগের আট লাখের বেশি মায়ের...... বিস্তারিত >>

ইসির নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড তৈরি শুরু

ফ্রান্সের ঠিকাদার কোম্পানিকে বাদ দেওয়ার পর নির্বাচন কমিশনের নিজস্ব উদ্যোগে স্মার্টকার্ড উৎপাদন ও ভোটারের তথ্য সন্নিবেশের (পার্সোনালাইজেশন) কাজ শুরু হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ রোববার নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন কমিশন স্মার্টকার্ড...... বিস্তারিত >>

ভারতীয় গরু আর বৃষ্টির ভয়ে খামারিরা

পাবনার সুজানগর উপজেলা থেকে আটটি গরু নিয়ে ঢাকায় এসেছেন খামারি মো. সাঈদ। সর্বনিম্ন ৭০ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকার গরু আছে তার কাছে। গড়ে প্রতি গরুর পরিবহন খরচ পড়েছে তিন হাজার টাকা। রাজধানীর আফতাব নগর হাটের মাঝামাঝি স্থানে গরুগুলো বেঁধে রেখেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই তার গরুর দাম জিজ্ঞেস...... বিস্তারিত >>

রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা...... বিস্তারিত >>

পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ডিএনডি’র পানি

ডিএনডি’র জলাবদ্ধতার পানি পচে গেছে। বিবর্ণ আকার ধারণ করা ওই পচা পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ডিএনডিবাসীর দুর্ভোগ আরেক ধাপ বেড়েছে। গত তিন মাস ধরে ভয়াবহ জলাবদ্ধতার শিকার কয়েক লাখ ডিএনডিবাসী পানিবন্দি হয়ে আছে। শিল্প-কারখানা, ডাইং, পয়নিষ্কাশনের পানি জলাবদ্ধতার সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। নিরুপায় হয়ে...... বিস্তারিত >>

দুর্গত এলাকায় মানুষের চেয়ে পশু খাবারের সঙ্কট বেশি

বন্যাদুর্গত এলাকায় মানুষের চেয়ে পশু খাবারের সঙ্কট বেশি। অনেক এলাকায় বন্যার পানিতে মাঠ-ঘাট, ফসলি জমি এমনকি চাষ করা ঘাসের জমিও ডুবে গেছে। এছাড়া বন্যার পানিতে নষ্ট হয়েছে কৃষকের গচ্ছিত রাখা খড়ও। ফলে পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দুর্গত এলাকায় অনেকের ঘরের মধ্যে কোমর পানি। বানের পানি কমার আশায় কেউ কেউ...... বিস্তারিত >>

চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার ঈদের আগেই খুলে দেয়া হচ্ছে

বানিজ্য রাজধানী খ্যাত চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার (লালখান বাজার–মুরাদপুর) ঈদুল আজহার আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। সিডিএ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার (লালখান বাজার–মুরাদপুর) ঈদুল আজহার আগেই যানবাহন চলাচলের জন্য খুলে...... বিস্তারিত >>

প্রধানমন্ত্রী বগুড়া-গাইবান্ধা যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আগামী শনিবার বগুড়ার সারিয়াকান্দি আসছেন। একই দিন তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাবেন। প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করবেন। স্থানীয় রাজনৈতিক নেতা, সুধীসমাজ ও বন্যা...... বিস্তারিত >>

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৮৫ কোটি টাকা দিল বিএবি

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৮৫ কোটি টাকার অনুদান দিয়েছে দেশের ৪০টি ব্যাংক। বুধবার (২৩ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে এ অর্থের চেক তুলে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি...... বিস্তারিত >>

প্রতিটি কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার রাখতে হবে : চুন্নু

যেসব কারখানায় ৪০ বা এর বেশি নারী কাজ করেন সেখানে ব্রেস্ট ফিডিং কর্নার রাখতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে...... বিস্তারিত >>