শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংক বন্ডের ১০ শতাংশ মুনাফা ঘোষণা

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক বন্ডের ১০ শতাংশ মুনাফা ঘোষণা

২০২৫ সালের ১১ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের একই হারে মুনাফা দিয়েছিল বন্ডটি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২৬ সালের ১১ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্যও ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছিল বন্ডটির ট্রাস্টি।

২০২৫ সালের ১১ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের একই হারে মুনাফা দিয়েছিল বন্ডটি। তার আগেও বন্ডটির ট্রাস্টি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক মুনাফা ঘোষণা করে।

বন্ডটির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০২৪ সালের মার্চে ডিএসইতে করপোরেট বন্ড খাতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করে বন্ডটি। এর আগে বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন গত বছরের ১৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়। বন্ডের কুপন রেট ৬-১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। ব্যাংকটির টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করা হয়েছে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

আর অ্যারেঞ্জারের দায়িত্বে ছিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার ছিল সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আন্ডাররাইটার হিসেবে কাজ করেছে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: