শিরোনাম

South east bank ad

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা

পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূবালী ব্যাংক কর্মচারী সংঘের (বাংলাদেশ) উদ্যোগে আয়োজিত এ শোকসভায় মনির উদ্দিন আহমেদের কর্মময় জীবন ও পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তার দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। গত ১২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার সন্তান সাবির আহমদ ও নাদির আহমদ। এছাড়া পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হকসহ সংগঠনের নেতা ও সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোকসভায় বক্তারা মরহুম মনির উদ্দিন আহমেদের দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ ও পূবালী ব্যাংকের প্রতি তার আন্তরিক অবদানের কথা স্মরণ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: