ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী ‘অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
সম্মেলনে আরো বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রামের সেন্ট্রাল জোনপ্রধান জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, সাউথ জোনপ্রধান মো. আব্দুর রব মৃধা, উত্তর জোনপ্রধান মুহাম্মদ মহী উদ্দিন, আগ্রাবাদ করপোরেট শাখার প্রধান মোহাম্মদ সানাউল্লাহ ও খাতুনগঞ্জ করপোরেট শাখার প্রধান সানা উল্লাহ। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের অধীন শাখাগুলোর প্রধান এবং বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।


