প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের মধ্যে চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসি ও বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক সড়কের ফোরাম মেঘনা টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরসের (বিএমডব্লিউ বাংলাদেশ) পরিচালক-অপারেশনস আশিক উন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস ও অফার সুবিধা উপভোগ করবেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ সহযোগিতা গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী। অন্যদিকে এক্সিকিউটিভ মোটরসের পক্ষে ছিলেন হেড অব সেলস মো. আব্দুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিম।


