শিরোনাম

South east bank ad

এইচএসবিসি বাংলাদেশ ও প্রাণ গ্রুপের মধ্যে ট্রেজারি এপিআই চুক্তি

 প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এইচএসবিসি বাংলাদেশ ও প্রাণ গ্রুপের মধ্যে ট্রেজারি এপিআই চুক্তি

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং প্রাণ গ্রুপ সম্প্রতি ‘ট্রেজারি এপিআই ইন্টিগ্রেশন’-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী এবং এইচএসবিসির গ্লোবাল পেমেন্টস সলিউশনস, এশিয়া প্যাসিফিকের লিকুইডিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রডাক্টস বিভাগের ম্যানেজিং ডিরেক্টর হরিশ কুমার কেভি।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ ডিজিটাল সমাধানের সফল বাস্তবায়নের মাধ্যমে রিয়াল টাইম সংযোগ ও স্বয়ংক্রিয় প্রক্রিয়া ট্রেজারি কার্যক্রম আরো সহজ ও দ্রুত হবে। উদ্যোগটি করপোরেট গ্রাহকদের জন্য উদ্ভাবনী ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা প্রদান এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে এইচএসবিসি বাংলাদেশের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ অংশীদারত্ব স্থানীয় করপোরেট খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: