রূপালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ চুক্তির আওতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনার সব শাখায় বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়সহ বিশেষ সুবিধা পাবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রূপালী ব্যাংক। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম মো. আবদুল মান্নান মিয়া এবং ইবনে সিনা ডি-ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, দয়াগঞ্জ শাখার ইনচার্জ ও ডিজিএম (প্রশাসন) সৈয়দ ইকবাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী; মো. ইসমাইল হোসেন শেখ এবং এমএমজি তোফায়েলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


