শিরোনাম

South east bank ad

অর্থ পাচার প্রতিরোধসংক্রান্ত আইন পরিপালন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

অর্থ পাচার প্রতিরোধসংক্রান্ত আইন পরিপালন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি’ শীর্ষক একটি কর্মশালা গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই। ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম। কর্মশালায় চারটি ওয়ার্কিং সেশন পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, যুগ্ম পরিচালক শাহ আলম কাজী, উপপরিচালক মেহেদী হাসান ও বিএসইসির উপপরিচালক মো. রফিকুন্নবী।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: