আইএফআইপিএলসির ৩৭৫তম পর্ষদ সভা
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির (আইএফআইপিএলসি) পরিচালনা পর্ষদের ৩৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। পর্ষদ চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ; স্বতন্ত্র পরিচালক ছায়েমা আক্তার, দৌলতুন নাহার খানম ও শফিকুল মাওলা এবং আইএফআইপিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. তৌফিকুল হাকিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।


