শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

 প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল উপহার পেয়েছেন রাজধানীর নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান।

এ উপলক্ষে গতকাল ব্যাংকের ভিআইপি রোড শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের পক্ষে ছিলেন কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: