স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী। সভায় কমিটির সদস্য অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম ও অধ্যাপক ড. মুহাম্মাদ তাজাম্মুল হক এবং ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসএভিপি ও শরিয়াহ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান কেএম রহমাতুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


