শিরোনাম

South east bank ad

কনকা ১০০ ইঞ্চি গুগল মিনি এআই এলইডি টিভির মোড়ক উন্মোচন

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কনকা ১০০ ইঞ্চি গুগল মিনি এআই এলইডি টিভির মোড়ক উন্মোচন

দেশের বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের ‘কনকা ১০০ ইঞ্চি গুগল মিনি এআই এলইডি টিভি’ নিয়ে আসছে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট।

সর্বাধুনিক প্রযুক্তির নতুন এ টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন থেকে ইলেক্ট্রো মার্টের সব রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমে নতুন কনকা গুগল টিভি পাওয়া যাবে।

ইলেক্ট্রো মার্ট গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি কনকা ১০০ ইঞ্চি গুগল মিনি এআই এলইডি টিভি মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর গুলশানে ইলেক্ট্রো মার্টের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার। এ সময় তিনি বলেন, ‘প্রিমিয়াম সেগমেন্টের অত্যাধুনিক কনকা টিভি দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে।’

অনুষ্ঠানে ডিএমডি মো. নুরুল আফছার আরো জানান, ‘লাইভ লিমিটলেস’ স্লোগানকে সামনে রেখে আনা ১০০ ইঞ্চির এ গুগল টিভিতে রয়েছে ২৮৮ হার্টজ এআই রিফ্রেশ রেট, যা আল্ট্রা স্মুথ মোশন নিশ্চিত করে। ফলে স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিং—সব ক্ষেত্রেই মিলবে মসৃণ ও বাস্তবসম্মত ভিজুয়াল অভিজ্ঞতা।

অনুষ্ঠানে আরো জানানো হয়, উন্নত চিত্রমানের জন্য এ গুগল টিভিতে রয়েছে ৫৭৬ জোন লোকাল ডিমিং এবং ১০০০ নিটস পিক ব্রাইটনেস প্রযুক্তি, যা ছবির অন্ধকার অংশকে আরো গভীর ও উজ্জ্বল অংশকে আরো প্রাণবন্ত করে তোলে। এছাড়া এর কালার গ্যামুট প্রযুক্তি মিলিয়ন রিচ কালার প্রদর্শনের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে প্রিমিয়াম মানে উন্নীত করে।

অডিও পারফরম্যান্সের ক্ষেত্রেও এটি অনন্য। এতে রয়েছে ২০০ ওয়াট পর্যন্ত শক্তিশালী ডলবি অডিও সিস্টেম, যা ঘরেই সিনেমা হলের মতো শব্দানুভূতি তৈরি করবে। ৪কে আল্ট্রা এইচডি রেজল্যুশনের এ স্মার্ট টিভিতে আরো রয়েছে বিল্ট-ইন ভয়েস কন্ট্রোল ফিচার, এর মাধ্যমে সহজেই শব্দ বা বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করা যায়। গ্রাহকদের বাড়তি নিরাপত্তা ও আস্থার জন্য এ ১০০ ইঞ্চির কনকা গুগল টিভির প্যানেলে চার বছরের দীর্ঘ ওয়ারেন্টি দিচ্ছে ইলেক্ট্রো মার্ট।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ কর্মকর্তারা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: