শিরোনাম

South east bank ad

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রিমিয়াম রমজান পার্টনার হলো ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রিমিয়াম রমজান পার্টনার হলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে অবস্থিত আইএইচজি'র অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট সম্প্রতি ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলামের নেতৃত্বে এই চুক্তির মাধ্যমে ব্যাংকটি ক্রাউন প্লাজা হোটেল এর 'প্রিমিয়াম রমজান পার্টনার' হিসেবে যুক্ত হলো। এই অংশীদারিত্বের লক্ষ্য পবিত্র রমজান মাস জুড়ে এক্সক্লুসিভ সুবিধা, ব্যতিক্রমী ডাইনিং ও প্রিমিয়াম আতিথেয়তার মাধ্যমে অতিথিদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করা।

উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নেতৃত্বের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোটেলটি অতিথিদের জন্য সর্বোচ্চ মূল্য ও উৎসবমুখর সম্পৃক্ততাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি কৌশলগত অংশীদারিত্বের সূচনা হিসেবে চিহ্নিত।

আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্ট-এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার মন্তব্য করেন, ‘আমরা ব্র্যাক ব্যাংককে আমাদের প্রিমিয়াম রমজান পার্টনার হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। এই সহযোগিতা ও আমাদের অংশীদারীত্ব পবিত্র মাস জুড়ে অতিথিদের অভিজ্ঞতা আরও উন্নত করার প্রতি প্রতিশ্রুতিই প্রতিফলিত করে। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে, আমরা অর্থপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত সৃষ্টির জন্য প্রচেষ্টা করি।
এই অংশীদারিত্ব আমাদের অতিথিদের জন্য বর্ধিত আতিথেয়তা ও ব্যতিক্রমধর্মী রমজান উদযাপন উপহার দেওয়ার সুযোগ এনে দিয়েছে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: