শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ সভার আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান ও কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: