শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রাইম ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে ‘ব্যামেলকো কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার নিকুঞ্জ-২-এর প্রাইম টাওয়ারে অবস্থিত মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এ সম্মেলনে সারা দেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এ সময় তিনি জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) মো. জিয়াউর রহমান।

সম্মেলনে রিসোর্সপারসন হিসেবে ট্রেনিং সেশন পরিচালনা করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইকবাল হোসেন ও সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরীসহ আঞ্চলিক প্রধানরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: