শিরোনাম

South east bank ad

মধুমতি ব্যাংকের বীরগঞ্জ শাখার উদ্বোধন

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মধুমতি ব্যাংকের বীরগঞ্জ শাখার উদ্বোধন

ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে মধুমতি ব্যাংক পিএলসির ৫৬তম শাখা হিসেবে ‘বীরগঞ্জ শাখা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলার ৮১, খানসামা সড়কে নতুন শাখা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন ঘোষণা করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সফিউল আজম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) আরব ফজলুর রহমান।

নতুন শাখা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যানরিসোর্স মো. সফিকুর রহমান, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মসিউর আলম মোল্লা এবং এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: