ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। এএমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এএমডি মো. আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম। স্বাগত বক্তব্য দেন ডিএমডি মো. মাহবুব আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি মো. রফিকুল ইসলাম ও কেএম মুনিরুল আলম আল-মামুন। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জরা অংশ নেন।


