শিরোনাম

South east bank ad

মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড কোয়ার্টারস পরিদর্শন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও ও এমডি

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড কোয়ার্টারস পরিদর্শন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও ও এমডি

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার  এবং মার্কেটিং ডিরেক্টর সাদমান সাদিকিন সম্প্রতি  বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড কোয়ার্টারস পরিদর্শন করেন

আগামীতে বৈশ্বিক সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। 

আলোচনা শেষে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব জাভেদ আখতারকে Poet of Politics বইটি উপহার হিসেবে প্রদান করেন। 

এ সময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সামসুদ্দোহা শিমুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: