শিরোনাম

South east bank ad

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের ১০ প্রতিষ্ঠান

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল প্রাণ-আরএফএল গ্রুপের ১০ প্রতিষ্ঠান

উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ১০ প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। ২০১৯ সালের জন্য বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। নাটোর এগ্রোর পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্যাকম্যাট ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালসের এমডি দিলীপ কুমার সূত্রধর, আরএফএল ইলেকট্রনিক্সের সিওও নূর আলম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, আরএফএল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, ডিউরেবল প্লাস্টিকের নির্বাহী পরিচালক তৌকরুল ইসলাম, গেট ওয়েলের সিওও সাইদ হোসেন চৌধুরী, বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনালের এমডি মোহাম্মদ কাজী আব্দুল কাইয়ুম ও রংপুর ফাউন্ড্রির চিফ অপারেটিং অফিসার আফজালুর রহমান পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব কে এম আলী আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: