শিরোনাম

South east bank ad

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের হেড, চ্যানেল অ্যাঙ্গেজমেন্ট জনাব সবুজ স্বপন বড়ুয়া এবং বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সোলায়মান মিয়া।

সভায় পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ইন্ডাস্ট্রির চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং টেকসই স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেম গঠনের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় নির্বাহী চেয়ারম্যান বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে মানসম্মত প্রশিক্ষণ আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: