শিরোনাম

South east bank ad

সিটি ব্যাংক লিমিটেড ও পেট্রোকেম লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সিটি ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিটির মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈফ উদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার, এমপ্লয়ী ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদ, পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের জেনারেল ম্যানেজার এস. এম. মোজাম্মেল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: