শিরোনাম

South east bank ad

ব্যাংক এশিয়ায় ডিএমডি পদে কায়েস চৌধুরীর যোগদান

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ব্যাংক এশিয়ায় ডিএমডি পদে কায়েস চৌধুরীর যোগদান

ব্যাংক এশিয়া পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চট্টগ্রাম জোনাল হেড পদে কায়েস চৌধুরী সম্প্রতি যোগ দিয়েছেন।

এর আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিজিওনাল করপোরেট হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংক এশিয়া গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে কায়েস চৌধুরীর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসায় কার্যক্রমে তার রয়েছে বিশেষ দক্ষতা।

কায়েস চৌধুরী ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্‌-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে কায়েস চৌধুরী একজন একনিষ্ঠ, নীতিবান ও দূরদর্শী ব্যাংকার হিসেবে পরিচিত। পাশাপাশি করপোরেট, কমার্শিয়াল ও শাখা ব্যাংকিং কার্যক্রমে গভীর অভিজ্ঞতাসম্পন্ন।

কায়েস চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমকম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: