শিরোনাম

South east bank ad

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন

আর্থিক খাতে অধিকতর অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’—এ প্রতিপাদ্য নিয়ে আর্থিক সাক্ষরতা দিবস পালন করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের উদ্যোগে এ বিষয়ে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসসিসি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসভিপি ও হেড অব আইসিটি মো. সাজ্জাদুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং রিটেইল ব্যাংকিং ইউনিট প্রধান এসএম তানভীর হাসানসহ সব শাখা ব্যবস্থাপক।

সভায় এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতায় ডিজিটাল সক্ষমতা এবং নিরাপত্তাসহ ক্যাশলেস ও পেপারলেস ব্যাংকিং বিষয়ে সচেতনতা সৃষ্টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে গ্রাহকদের মধ্যে ডিজিটাল প্লাটফর্মে সেবা গ্রহণের জন্য ‘এনসিসি অলওয়েজ অ্যাপ’ ও ‘বাংলা কিউআর কোড’ ব্যাপকভাবে প্রচলনে শাখা ব্যবস্থাপকদের পরামর্শ দেন। পাশাপাশি নগদ লেনদেনে ঝুঁকি ও খরচ এবং ডিজিটাল প্লাটফর্মে নিরাপদ লেনদেন বিষয়ে গ্রাহকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: