সিলেটের শাহ্পরানে এক্সিম ব্যাংকের ১৩২তম শাখা উদ্বোধন
সিলেটের শাহ্পরানে গতকাল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) ১৩২তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীরা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।


