ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর ঢাকা উত্তর কার্যালয় নতুন ঠিকানায়
শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) ঢাকা উত্তর আঞ্চলিক কার্যালয় সম্প্রতি নতুন ঠিকানায় (হোল্ডিং-২১ (পুরাতন-৩৫২/বি), রোড-১৬ (পুরাতন-২৭), ওয়ার্ড-১৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ধানমন্ডি) স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানান্তরিত কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


