গরিব ও দুস্থদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
রাজধানী চকবাজারে বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে রবিবার গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
ব্যাংকের পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোতালিব, সাবেক সিনিয়র সহসভাপতি হাজী মনা, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন মানিক ও মো. জাফর ইকবাল, এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ মোহাম্মদ হারুন এবং ব্যাংকের প্রটোকল কর্মকর্তা কেএম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।


