শিরোনাম

বাংলাদেশ ব্যাংক

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এদিন ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।এ সময় গভর্নর বর্তমান মুদ্রানীতির আওতায়...... বিস্তারিত >>

জুলাই মাসের ২৬ দিনে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে, জুলাই মাস শেষে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন...... বিস্তারিত >>

বাংলাদেশ ব্যাংকে ‘কর্মীদের শালীন পোশাক পরার নির্দেশনা’ স্থগিত

বাংলাদেশ ব্যাংকে পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়ে অভ্যন্তরীণভাবে দেওয়া পরামর্শ স্থগিত করা হয়েছে। ব্যাংকটির গভর্নরের নির্দেশনার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।তিনি জানান, এ বিষয়ে...... বিস্তারিত >>

জুনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার দেয়া হয় ২ লাখ ২৭ হাজার কোটি টাকা

দেশের ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকট তীব্র হচ্ছে। তা মোকাবেলায় দেশের ব্যাংকগুলোর তারল্য জোগানে বড় উৎস হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংক। কেবল গত জুনেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া হয়েছে ২ লাখ ২৭ হাজার ১৪১ কোটি টাকা। রেপো ও স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটিজ হিসেবে ব্যাংকগুলো এ সহায়তা নিয়েছে। কেন্দ্রীয়...... বিস্তারিত >>

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৫ আগস্ট ২০২৫ (সোমবার) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত...... বিস্তারিত >>

দুই মাসে ব্যাংকের আড়াই হাজার কোটি টাকার শেয়ার লেনদেন

দীর্ঘদিনের টানা নিম্নমুখিতা কাটিয়ে দেড় মাস ধরে দেশের পুঁজিবাজারে সূচকে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। এ সময়ে দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৪৫৩ পয়েন্ট। পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। এক্ষেত্রে সূচকের উত্থানে ব্যাংক খাতের শেয়ার উল্লেখযোগ্য অবদান রেখেছে। গত দুই মাসে পুঁজিবাজারে...... বিস্তারিত >>

স্টার্টআপে অর্থায়নের নতুন নীতিমালায় ঋণের সীমা বেড়ে ৮ কোটি টাকা

বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে স্টার্টআপ খাতকে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই এ খাতের অর্থায়ন কাঠামোয় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। স্টার্টআপ ফান্ড-সংক্রান্ত নতুন মাস্টার সার্কুলারে ঋণসীমা বৃদ্ধির পাশাপাশি ইকুইটি বিনিয়োগ ও ভেঞ্চার...... বিস্তারিত >>

আকুর বিল শোধের পর কমল দেশের রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে ও জুন মাসের আমদানি বিলের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। আকুতে রেকর্ড ২০১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মোট রিজার্ভ গতকাল সোমবার ২ হাজার ৯৫২ কোটি ডলারের নেমেছে। যা গত বুধবার ছিল ৩ হাজার ১৭১ কোটি ডলার।‎আন্তর্জাতিক মুদ্রা তহবিলের...... বিস্তারিত >>

জুনে রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ডলার

জুন মাসের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স দেশে এসেছে আড়াই বিলিয়ন (প্রায় ২৫৪ কোটি) ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার ৯৭৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকার বেশি।রবিবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ জানিয়েছে, চলতি (জুন) মাসের প্রথম ২৮ দিনে ২৫৩ কোটি ৯২ লাখ ডলারের...... বিস্তারিত >>

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক

দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। খবর বাসস।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ২৬.৩৩ বিলিয়ন...... বিস্তারিত >>