শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি করল অ্যালায়েন্স ফাইন্যান্স

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন চুক্তি করল অ্যালায়েন্স ফাইন্যান্স

দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি পুনঃঅর্থায়ন-সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়েছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অ্যালায়েন্স ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এ অংশীদারত্বের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেবে অ্যালায়েন্স ফাইন্যান্স। এ স্কিমের আওতায় যোগ্য ক্লাস্টারভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে টার্ম লোন ও কার্যকরী মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে ব্যবসার দক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা মিলবে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটি টাকার এফএসএফডিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় সিএমএসএমই খাতে অর্থায়ন করবে অ্যালায়েন্স ফাইন্যান্স। এ স্কিমের মাধ্যমে এমএসএমই উদ্যোক্তাদের টার্ম লোন ও কার্যকরী মূলধন দেয়া হবে, যা উদ্যোক্তা সৃষ্টি, ক্লাস্টারভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ স্কিমের আওতায়ও উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদহারে ঋণ সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং অ্যালায়েন্স ফাইন্যান্সের হেড অব বিজনেস শাহানুর রশীদ ও হেড অব এসএমই সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: