ত্রিশালে এইচবিবি রাস্তার লটারী
ত্রিশাল প্রতিনিধি
ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে ধানীখোলা পাজলারচর গ্রামের বালুরঘাট হতে মৌলানা ইয়াকুব আলীর বকরস্থান পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে এক হাজার চারশত চল্লিশ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের লটারী সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীদের উপস্থিতিতে এ লটারী পরিচালনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান প্রমূখ।


