শিরোনাম

South east bank ad

কুসুমহাটি বাজারে ১৮টি দোকানে আগুন

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, শেরপুর

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ১৮ টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ২ জানুয়ারি রোববার ভোর ৬টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকানের প্রায় আনুমানিক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বোরবার ভোর ৬টার দিকে কুসুমহাটি বাজারের সুজন মিয়ার কসমেটিকস দোকানের মধ্যে থেকে এলাকার লোকজন আগুনের লেলিহান দেখতে পায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনা স্থলে আসে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়লে মুর্হুতের মধ্যে চাউলের দোকান, মনোহারী দোকানসহ আশপাশের দোকান গুলো অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।

শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক পাটোয়ারী জানান, আমরা সকাল ৭ টার সময় খবর পায়। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। এখানে ১৮ টি দোকানে প্রায় ৮০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমান মিলেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: