শিরোনাম

South east bank ad

এশিয়া কাপের সেমিতে যুবা টাইগাররা

 প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নিজেদের প্রথম দুই ম্যাচে জেতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নেপালকে শ্রীলংকা হারিয়ে দেওয়ায় শেষ চারে স্থান নিশ্চিত হয়ে গেছে যুবা টাইগারদের।

গতকাল (২৬ ডিসেম্বর) রোববার ‘বি’ গ্রুপ থেকে আসরের সেমির টিকেট পেয়েছে শ্রীলংকা ও বাংলাদেশ। দুই দলই জিতেছে দুটি করে ম্যাচে। তাদের অর্জন সমান ৪ পয়েন্ট।

রান রেটে (৩.৭৬) এগিয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা শ্রীলংকার রান রেট (৩.৩৪)। আসর থেকে ছিটকে গেছে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা নেপাল ও কুয়েত।

এদিন শারজাহতে নেপালকে ৬০ রানে হারিয়েছে লংকানরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩২২ রানের বড় স্কোর গড়ে তারা। তিনে নেমে ১১৯ বলে সর্বোচ্চ ১৩১ রান করেন সাদিশা রাজাপাকসে। ওপেনার চামিন্দু বিক্রমাসিংহে খেলেন ১২৬ বলে ১১১ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে ১৯৭ বলে ২২৩ রান যোগ করেন দুজনে।

রান তাড়ায় ৪৭.৫ ওভারে নেপাল অলআউট হয় ২৬২ রানে। ৪০ ওভার পর্যন্ত ক্ষীণ আশা জাগালেও কখনোই প্রতিপক্ষকে ভীত করতে পারেনি তারা। অর্জুন সাউদ ইনিংসের একমাত্র ফিফটি হাঁকিয়ে ৮০ বলে করেন ৬৪ রান। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন রাভিন ডি সিলভা ও মাথিশা পাথিরানা।

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শারজাহতেই আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। নিজেদের আগের দুই ম্যাচে নেপালকে ১৫৪ রানে ও কুয়েতকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারায় লাল-সবুজ জার্সিধারীরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে পাকিস্তান। সমান ২ পয়েন্ট করে পেলেও রান রেটে এগিয়ে থাকায় ভারতের অবস্থান দুইয়ে, আফগানিস্তানের তিনে। তলানিতে থাকা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট শূন্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: