শিরোনাম

South east bank ad

বাসের চাকায় পিষ্ট হয়ে বিকাশ কর্মী নিহত

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট):

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক বিকাশ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের শহরের দশানী এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত সুমন শহরের পুরাতন বাজার এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বাগেরহাট অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যাক্ষদর্শিরা জানান, সুমন দশানী মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন। এসময় সে দশানী সার্কিট হাউজের সামনে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই ট্রাকের পিছনে থাকা বাসের নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন এর মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক দূর্ঘটনায় সুমন হাওলাদার নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: