শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় শেখ ফজলুল হক মণির ৮৩তম জন্মদিন পালিত

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মদিনের আয়োজন করে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগ।

শনিবার (৪ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারষণ সম্পাদক এডভোকেট কেবিএম আমিনুল ইসলাম খাইরুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রভাষক এটিএম মহসীন শামীম, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুন্জুরুল হক রাসেল।

পরে দেশ ও দেশের মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: