দেশ ব্যাপি বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে গণঅনশন
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
"ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয়,ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই" এই স্লোগানে কুমিল্লা, চৌমুহনী, হাজীগঞ্জ, রংপুর সহ দেশ ব্যাপি বিভিন্ন জায়গায় হত্যা, লুটপাট, ধর্ষন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গন অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রেলগেট এলাকার বটতলায় এই গণ-অনশন কর্মসূচি পালিত হয়। পরে উপস্থিত অনশনকারী নেতাদের পানি খাইয়ে অনশন ভাঙ্গান রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক পরিমাদ, রাজবাড়ী জেলা শাখা আয়োজিত অনশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, এড. গনেশ নারায়ণ চৌধুরী শেখ সহ অনেকেই।
এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলগেটে এসে শেষ হয়।
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরাে টলারেন্স ঘােষনার দ্রুত বাস্তবায়ন চাই
সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরােধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভুমিকা চাই চান বক্তৃতারা।
গণ-অনশন ও অবস্থান কর্মসূচীতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উজির আলী শেখ সহ অনেকেই।


