শিরোনাম

South east bank ad

বগুড়ায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন আ’লীগ ও যুবলীগের নেতাকর্মীরা!

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

আগামী ১১নভেম্বর অনুষ্ঠেয় বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রাথীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আ. লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন তারা। সেইসঙ্গে আ. লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী পরিমল দত্ত এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পরিমল দত্ত বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে নৌকা প্রতীকের গণজোয়ার তৈরি হয়েছে। ইউনিয়নের সাধারণ মানুষ নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে অপেক্ষার প্রহর গুণছেন। ঠিক সেই মুহুর্তে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, খানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদসহ বেশ কয়েকজন দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রঞ্জুর পক্ষে মাঠে কাজ করছেন।

এরই ধারাবাহিকতায় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তারা। সেইসঙ্গে নৌকা মার্কায় ভোট না দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন। এতে করে আওয়ামী লীগের নেতাকমীসহ সাধারণ ভোটারদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এ কারণে আমার নৌকা প্রতিকের গণসংযোগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই ওই যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকমীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান আ. লীগের এই দলীয় মনোনীত প্রার্থী।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে সবেমাত্র মনোনয়নপত্র জমা হয়েছে। প্রার্থীতা যাছাই-বাছাই ও প্রত্যাহারের সময় এখনো আসেনি। এছাড়া নির্বাচনের প্রচার-প্রচারণাও এখনো শুরু হয়নি। অথচ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: