শিরোনাম

South east bank ad

নানির কোল থেকে চলনবিলে পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের গুরুদাসপুরে ইজিবাইক উল্টে নানির কোল থেকে চলনবিলের পানিতে পড়ে নিখোঁজ ২ বছরের শিশু জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে খুবজীপুর এলাকার বিলসা ব্রীজের কাছে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, সিংড়া উপজেলার সাঁঐল থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইজিবাইকে পরিবারের ৯ সদস্য গুরুদাসপুরের বিলসা যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে পড়ে যায়।স্থানীয় লোকজন ৮ জনকে উদ্ধার করলেও নানির কোলে থাকা জান্নাতি ছিটকে পানিতে পড়ে তলিয়ে যায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: