শিরোনাম

South east bank ad

নন্দীগ্রামে শ্যালিকা ধর্ষণে অন্ত;সত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার নন্দীগ্রামে দুলাভাইয়ের ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত গৌতম সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামের লঙ্কেশ্বর প্রামানিক বোউল্যর ছেলে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গত রোববার রাতে অন্তঃসত্ত্বা কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, সিংড়ার ইটালী গ্রামের গৌতম সরকারের সঙ্গে পাঁচ বছর আগে নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের এক কিশোরীর সনাতন ধর্ম মতে বিয়ে হয়। গৌতম সরকার তাঁর স্ত্রীসহ গত বছর থেকে ঘর জামাই হিসেবে বাঁশো গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোরী শ্যালিকাকে ধর্ষণ করে দুলাভাই গৌতম। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে বড়বোনকে ছেড়ে (তালাক) দেয়াসহ ওই কিশোরীকে মেরে ফেলার হুমকি দেয় গৌতম। এরপর থেকেই বিভিন্ন সময় সুযোগ পেলেই শ্যালিকাকে ধর্ষণ করতো তাঁর দুলাভাই। এর এক পর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীর পেটে ব্যাথা শুরু হয়। পরিবারের সবাই জানতে পারেন, ওই কিশোরী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা। পরে মামলা দায়ের করেন ওই কিশোরীর পিতা।

মামলার তদন্তভার গ্রহণ করেন থানার এসআই শফিকুল ইসলাম। গত রোববার রাতে শেরপুর থানা এলাকার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা নামকস্থান থেকে ধর্ষক গৌতম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে। ভিকটিমের ধর্ষণ পরীক্ষার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর ফরেনসিক বিভাগে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: