শিরোনাম

South east bank ad

জয়পুরহাটে ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

জয়পুরহাট জেলার সদর থানার ভাদশা বাজারে একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলার সদর থানার ভাদশা বাজার এলাকায় মোঃ শামছুল নামে ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আটককৃত ব্যক্তি জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার রুকিন্দপুর গ্রামের বাসিন্দা মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ শামছুল(৪৬)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোঃ আমিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারে যে, জয়পুরহাট সদর থানার ভাদশা ইউনিয়নের ভগবানপুর গ্রামের একটি মুদির দোকানের পাশে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে আমাদের স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে উক্ত ব্যক্তিকে আটক করে, তাৎক্ষনিক তল্লাশী করলে তার নিকট একশত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: