সোনার বাংলা গড়তে আরডিএ নিরলসভাবে কাজ করছে
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে তার হাতে গড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) নিরলসভাবে কাজ করছে।
বুধবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ৩১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিগত ২০২০-২০২১ অর্থবছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।
প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি ভিশন ২০২১ ভিশন ২০৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে আরডিএ বিশেষ ভূমিকা পালন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন আরডিএ বগুড়ার মহাপরিচালক অতিরিক্ত সচিব খলিল আহমেদ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খলিল আহমেদ। সার্বিক কর্মকা- ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিবছর বিগত অর্থবছরের সম্পাদিত প্রশিক্ষণ গবেষণা ও প্রায়োগিক গবেষণা কার্যক্রম পর্যালোচনা আগামী অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বার্ষিক পরিকল্পনা এ সময় সম্মেলনে তুলে ধরা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি এবং হাজী মোহাম্মদ দানেশ উদ্দিন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
এছাড়াও সম্মেলনের পাশাপাশি পল্লী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী এবং গবেষণাপত্রের পোস্টার উপস্থাপন করা হয়।


