শিরোনাম

South east bank ad

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৭

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

ডাকাতি, চুরি ও মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে মন্তাজ মিয়া (২২), রাজন মিয়া (২৮) মোঃ কদর আলী(৩০), হাবিবুর রহমান(২৫), সমছু মিয়া(৩০), মোঃ কদর আলী(৩৫) , মোঃ মানিক মিয়া(৩২)।

শুক্রবার আসামীদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, দাঙ্গা প্রতিরোধে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: