শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার উদ্বোধন

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

ময়মনসিংহের ত্রিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর (আউট-লেট, এজেন্ট ব্যাংকিং) শাখা উদ্বোধন করা হয়েছে।

ত্রিশাল পৌর শহরের হুমায়ুন কবীর সিটি সেন্টারে সোমবার সকালে ব্যাংকের কার্যক্রম সাবেক অতিরিক্ত সচিব মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রধান কার্যায়লয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: ময়নাল হোসেন, ময়মনসিংহ শাখা ব্যবস্থাপক কাজী মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন ও একুশে টিভির প্রোডিউসার মহুসিনা রহমান, এসএসএস ফিসারিজ লি: এর পরিচালক মোঃ মশিউর রহমান প্রমূখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: