চিকিৎসকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণ এক ডাক্তারের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রবিবার দিনগত রাত ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হলে ছবিসহ তার মৃত্যুর খবর তার আতœীয় স্বজন, বন্ধু-বান্ধব, সংবাদকর্মী, শিক্ষক ও চেনা-অচেনা ব্যক্তিবর্গ পোস্ট করলে তা ভাইরাল হয়।
পরিবার ও বন্ধুস্বজন সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের (গৌরিপুর) বাসিন্দা হাজী পাঁচু মন্ডলের নাতীন, আলতাফ মন্ডলের ছেলে রোকনুজ্জামান। মাধ্যমিক লেভেলে আল হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মেধাবী ছাত্র সদ্য এমবিবিএস পাস করে হয়েছেন ডাক্তার। সরকারী চাকরি এখনও হয়নি। এরই মধ্যে ঠিক হয়েছে সংসার বাঁধার স্বপ্ন। যার সাথে ঘর বাঁধবেন তিনিও ডাক্তার। ধুমধাম কেনাকাটা। হঠাৎ অসুস্থ বর জামান। জামাই (বর) সেজে শশুর বাড়ী যাওয়ার বদলে, যেতে হলো হাসপাতালে। আক্রান্ত হয়ে গেলেন সর্বনাশা করোনা ভাইরাসে। অবস্থার অবনতি হলে আইসিইউ এমনকি লাইফসাপোর্ট। ওয়াক্তের নামাজ এমনকি জুমআর নামাজে বহু মসজিদে বিশেষ দোয়া হয়েছে। কিন্তু কোন কিছুই তাকে থামাতে পারেনি। ফেইসবুকে কতজন দোয়া প্রার্থনা করেছিলেন তার কোন ইয়ত্তা নেই? তারপরও নবীন ডাক্তার রোকনুজ্জামান (জামান) রবিবার দিনগত রাত ৮টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ যোহর গৌরিপুর মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অনেক বন্ধু বান্ধব তাকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। সবাই তাকে অনেক ভালো বলেছেন, মরহুমের আত্নার শান্তি কামনা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রত্যাশা করেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রাথমিক স্তরের একজন প্রধান শিক্ষক ও ফেইসবুকধারী মোয়াজ্জেম হোসাইন বলেন, একটি টগবগে তরুণ সুদর্শন ডাক্তার রোকন জামানের মৃত্যুতে আমাদের পুরো ফুলবাড়িয়া স্তব্ধ! সদ্য এমবিবিএস পাশ করেছে, বিয়ে ঠিক হয়েছে আরেকজন ডাক্তারের সাথে, পরিচিত কোন রোগী ওর নজরে আসলে প্রাণপন সহযোগিতা করে সুস্থ করে তোলার চেষ্টা করেছে ও। বিপদকালীন এমন একজন মানবিকযোদ্ধাকে যারা কাছে পেয়েছিলো, ওরা বাকরুদ্ধ! পরিবার স্বজন বাকরুদ্ধ! আমাদের মুক্তমনা ফেইসবুক বন্ধু পরিষদ, ফুলবাড়িয়া এর আহবানে ছুটে এসেছিলো মোটর সাইকেল র্যালীতে। সে সময়কার তিনটি ছবি শাকিল, আদনানের কমেন্ট পোস্ট থেকে দিয়েছি। এমন একটি তরতাজা প্রাণ হেরে গেলো মরণঘাতী কোভিটের কাছে। সত্যিই ভীষণ কষ্টদায়ক।
মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক ও ফেইসবুকধারী আব্দুস ছাত্তার বলেন, করোনায় আক্রান্ত হয়ে ডাঃ রুকনুজ্জামান (জামান) না ফেরার দেশে চলে গেলো! ছেলেটির অকাল মৃত্যুতে ফুলবাড়িয়াবাসীর হৃদয়ে মোচড় দিয়ে গেলো! মৃত্যু সবারই হবে, তবে এমন মৃত্যু হৃদয়ে নাড়া দিয়ে যায়।


