শিরোনাম

South east bank ad

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এসবিএসি ব্যাংকের আমানত ১১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

এসবিএসি ব্যাংক পিএলসির আমানত ১১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এ হিসেবে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে সাফল্য উদযাপন করেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সাফল্য উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এসএম মঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: