শিরোনাম

South east bank ad

১৬ কেজির বোয়াল ৩৬ হাজার টাকা

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারডাঙ্গী এলাকায় পদ্মা নদী থেকে জেলে পলাশ হলদারের জালে ধরা পড়েছে ১৬ কেজির একটি বিশাল আকৃতির বোয়াল মাছ।

সোমবার (৩০ আগস্ট) ভোর ৬টার দিকে বিশালাকৃতির এই মাছটি ধরা পড়ে।

পরে জেলে পলাশ হালদার মাছটিকে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের পাশে অবস্থিত মৎস্য আড়তে মিয়ে আসলে শাকিল-সোহান মৎস আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২২০০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ২০০ টাকা দামে কিনে নেন।

জেলে পলাশ হালদার জানিয়েছেন , রাতে ট্রলার নিয়ে গোয়ালন্দের পদ্মায় ইলিশ মাছ ধরতে যায়।কিন্তু ইলিশের আকাল থাকায় ইলিশ পায় নি। ভোর রাতের দিকে কামারডাঙ্গী এলাকায় জাল ফেললে ভাগ্যগুনে এই বোয়াল মাছটি পায়। মাছটি পেয়ে আমি অনেক খুশি।

শাকিল-সোহান মৎস আড়তের মালিক মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, পদ্মার বড় বোয়ালের চাহিদা অনেক।তাই বেশি দাম হলেও মাছটি কিনে রাখি।

তিনি আরও বলেন, মুঠোফোনে যোগাযোগ করে মাছটি ফরিদপুরের মধুখালির এক ব্যবসায়ির কাছে ২৩০০ টাকা কেজি দের মোট ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করি।

জেলা মৎস কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ভরা মৌসুম হলেও পদ্মায় ইলিশ পাওয়া যাচ্ছে না।কিন্তু জেলেরা প্রায়ই ইলিশ ধরতে গিয়ে বড় বড় রুই,কাতলা,আইড়,বোয়াল,বাগাইড় মাছ পাচ্ছে। এতে বোঝা যায় পদ্মায় এখনো বড় আকৃতির মাছ হারিয়ে যায় নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: