শিরোনাম

South east bank ad

কচুরীপানা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

মাদারীপুরে খালের মধ্য কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার কাদিরপুরের ঘুল্লার বাজার এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শিবচর উপজেলার কাদিরপুরের ঘুল্লার বাজার এলাকার সেতুর নিচে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে শিবচর থানার এসআই নুরআলম মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে খালের কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাতনামা (৩৫) ওই যুবকের লাশটি উদ্ধার করে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, ঘটনাস্থলটি মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের সীমানবর্তী এলাকা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: