শিরোনাম

South east bank ad

ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

এতে ৩১ ডিসেম্বর এর মধ্যে সমস্ত স্কুল-কলেজ ছাত্র-ছাত্রী টিকা প্রদান কার্যক্রম সমাপ্ত, সরকারি হাসপাতলে ভেন্টিলিটার ও আসন বৃদ্ধি, অক্সিজেন সিলিন্ডার বৃদ্ধি, টিকা প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা এবং করোনাকালীন সময়ে যে সমস্ত লোক বেকার হয়ে গেছে তাদের কর্মসংস্থান এর ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবী জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি রফিকুজ্জামান লায়েক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আব্দুল কাদের আজাদ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন সভাপতি আবরার নাইম ইতু।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: